নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান বাজারে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগ্রাণ বাজারে ঢাকা থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
এসআই জানান, খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের বড়াইগ্রাম হাসপাতাল ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এদের মধ্যে বনপাড়া আমেনা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
কেএইচ





