মাগুরায় দায়ের হওয়া মানহানি মামলায়ও জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মাহ্ফুজ আনাম জামিনের আবেদন করলে বিচারক ইমতিয়াজুল ইসলাম তা মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মাগুরায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়। মামলাটি করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। মামলাটি আমলে নেওয়া ও আদেশের জন্য বিচারক আজ ৮ মার্চ তারিখ ধার্য করেছিলেন। এতে জামিন পেলেন মাহ্ফুজ আনাম।
এমই





