যশোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-বেনাপোল সড়কের গদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যশোর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

ঢাকা, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস