নারায়ণগঞ্জের সোনারগাঁ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির  যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা কেক কেটে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৮৬তম জন্মদিন পালন করেছে ।

রোববার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আইয়ুব প্লাজায় সাংসদ খোকার নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক হাজী সুলতান খাঁন, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, নারী নেত্রী জাহানারা আক্তার, মহিলা মেম্বার রুনা আক্তার, রোকসানা আক্তার, নিলুফা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান,

আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মো. শহীদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহীন মোল্লা, মাইনুদ্দিন মেম্বার, আমির হোসেন মেম্বার, ইকবাল প্রধান ,বাচ্চু মেম্বার, মতিউর রহমান মেম্বার, রুহুল আমীন মেম্বার, কাঁচপুর ইউনিয়ন জাপা নেতা মজিবুর রহমান খোকা, জাপা নেতা মাহবুবুর রহমান কামাল, মেরাজুল ইসলাম রিপন, কামাল হোসেন বাদলসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এমবি