“এই রক্ত কোনদিন পরাভাব মানে না” এই শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান ও সোহেল হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
ছাত্রনেতা আহমেদ রাজিব খানের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র রুখতে হবে, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ৭ দফা দাবী আদায়ের সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
জেআই





