সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজর শিক্ষকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাড়াশে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনায় ঘটে।

বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫) ও উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের সোহাগ (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকালে তাড়াশ থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপভ্যানটি। টিকুমরুল-বনপাড়া মহাসড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও চার যাত্রী।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপারসহ দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।

জেড