কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা নগরীতে মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে এ মিছিল বের হয়।

এ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ. কে. এম. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

মিছিলটি শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে পৌছতেই পুলিশ বাঁধা দেয়। পরে মিছিলটি ইউটার্ন নিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে।

এতে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপি নেতা রতন আকন্দ, শাহ শিব্বির আহমেদ বুলু, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট আজিজুল হক খান, কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা যুবদল সভাপতি শামীম আজাদ, জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার প্রমুখ।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই