‘কর ন্যায্যতা নিশ্চিত কর, উন্নয়নের সোপান গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সাতক্ষীরা জেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রর সাতক্ষীরা জেলা ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর-ডিসিএফ ফারুক রহমান, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, ফজিলাতুন্নেসা, সিরাজুম সঞ্জু, আব্দুল আলীম, লুইস রানা গাইন প্রমুখ।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





