নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ কাছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের ৮টি ইউনিট কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এমবি