আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান মাওলানা শামীম সাঈদীর দাদী শাশুড়ী মজিদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা মজিদা খাতুন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার শান্তিবাগে অবস্থিত নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা মজিদা খাতুনের স্বামী ঢাকার বিশিষ্ট্য ব্যবসায়ী মরহুম আলহাজ্ব কাজী আশরাফ হোসেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





