আধিপত্য বিস্তার নিয়ে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের সিজিএস কলোনিতে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে দিকে এঘটনা ঘটেছে। প্রায় ত্রিশ মিনিট ধরে চলে দুই পক্ষের মারামারি। পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারামারিতে জড়িতরা দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর এইচ এম সোহেল এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনের অনুসারী বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
কাউন্সিলর সোহেল ও লিমন স্থানীয় রাজনীতিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার (এসি) হাসান ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি টাইমনিউজবিডি কে জানান , খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন এসি হাসান ইকবাল। এছাড়া মারামারিতে কাউন্সিলর সোহেলের অনুসারী এক যুবক আহত জানিয়েছেন এসি।
মারামারির বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর এইচ এম সোহেল টাইমনিউজবিডি কে বলেন আমি খুবই অসুস্থ। মারামারির বিষয়ে আমি কিছুই জানি না।
তবে লিমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে কোন সাড়া পাওয়া যায়নি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মাসুম/এআই
এআই





