চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহিলাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গারপুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল সোমবার দিবাগত রাতে জেলার দু’উপজেলায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের আশরাফুলের স্ত্রী কাজল রেখা (২৮), জয়রামপুর গ্রামের নুর আলীর ছেলে দাউদ আলী (৩৮), ফকির মোহাম্মদের ছেলে মোশাররফ হোসেন (৪২), আজগার আলীর ছেলে আজিজুল ইসলাম (৪০), মদনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৩২), দক্ষিণ চাঁদপুর গ্রামের মোফাজ্জেলের ছেলে ডালিম (৩৫) ও আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাইফুলকে(৩৬)গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক, চুরি, মারামারি ও নারী নির্যাতন মামলা রয়েছে।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





