দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশু শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন।দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, বোচাগঞ্জ উপজেলার পুলেরহাট মোটরসাইকেল আরোহী সাগর (১৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লাগে।তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মৃত্যু হয়। সাগর একই উপজেলার কুনিয়া গ্রামের শ্রীধরের পুত্র ।
পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গতকাল শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া-ফুলবাড়ী সড়কের রসুলপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফুলবাড়ী চাইল্ড কেয়ার কেজি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র বাইসাইকেল চালক মোঃ আশিক ঘটনাস্থলে নিহত হন।
আশিক রসুলপুর গ্রামের মোঃ রবি ইসলামের পুত্র। প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে শিশু আশিক দুর্ঘটনার শিকার হন। রবিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এআই





