প্রতিবাদ সমাবেশে দাড়ানোকে কেন্দ্র করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৪টায় রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এই হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন যুবলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এবিষয়ে যুবলীগের কোনো নেতা মিডিয়ার কাছে  কথা বলতে রাজি হয়নি।
পরে প্রতিবাদ সমাবেশটি পুনরায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা যুবলীগ দক্ষিণের সভাপতি ঈসমাইল চৌধুরী সম্রাট।
দেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ছিলেন' বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
[b]ঢাকা,২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমএইচ[/b]