রাজশাহীর পুঠিয়া এলাকায় মাদকসহ মোঃ মমিনুল ইসলাম (৩০) নামে এক জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম সামিরুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের স্বশ্রম কারাদন্ড দেয়।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে র‌্যাব-৫ এর বিনোদপুর ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব-৫ এর পরিচালক লে. কর্ণেল মাহবুব আলম জানান, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভড়ুয়াপাড়া এলাকায় কিছু দেশীয় চোলাই মদের কারখানা রয়েছে এবং বেশ কিছুদিন যাবৎ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থানে দেশীয় চোলাই মদ সরবরাহ করে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এসময় ৪টি চোলাই মদ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে ১২,০০০ লিটার চোলাই মদ, ০৯টি পাতিল ০১টি জ্যারিক্যান উদ্ধার করা হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে অপর মাদক ব্যবসায়ী মোঃ নাসিরের (৪২) ৩টি চোলাই মদ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে ১০,০০০ লিটার চোলাই মদ ০৮টি পাতিল, ০১টি জ্যারিক্যান উদ্ধার করে। তবে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জেলার পুঠিয়া থানাধীন ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন করার অপরাধে মোঃ মমিনুল ইসলাম (৩০) আটক করে র‌্যাব। পবরর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম সামিরুল ইসলাম, রাজশাহী এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত গঠন করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ) ধারা মোতাবেক ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

জেইউ/কেএইচ