বরিশালে সড়ক দুর্ঘটনায় জেলা পুলিশের ৬ সদস্য ও এক ব্যাংক কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন।
নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার অফিসের সামনে শুক্রবার বেলা পৌঁনে এগারোটায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরিশাল জেলা পুলিশ সুপার এ কে এম এহনাস উল্লাহ্ জানান, বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে মিনিবাসে করে শরিয়তপুরে টাকা পাঠানো হচ্ছিল।
পথিমধ্যে কাশিপুরে বিভাগীয় কমিশনার অফিসের কার্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে টাকাবাহি মিনিবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মিনিবাসে থাকা পুলিশ কনষ্টেবল ,ব্যাংক কর্মকর্তা, চালক হেলপারসহ ৯ জন আহত হয়।তবে পুলিশ সদস্য আব্দুল হাই(৩০),মনির হোসেন(২৭), গোপেন(৩৫), জাহাঙ্গির হাওলাদার’র (৩৫) অবস্থা আশংকাজনক হওয়ায় শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এসএইচ





