রাজশাহীর মহানগরীর পদ্মানদীতে অন্তত ৪০ জন বরযাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবে গেছে।

শুক্রবার (০৬ মার্চ) মহানগরীর শ্রীরামপুরের পদ্মানদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারী ও শিশুসহ অন্তত ৪০ বরযাত্রী নিয়ে নৌকা দুটি আসছিল। পদ্মা নদীর মাঝখানে এসে নৌকা দুটি ডুবে যায়। সাঁতরে পাড়ে এসে দুই নৌকার মাঝি বিষয়টি অন্যদের জানায়।

বর ও কনে, দুজনেই নৌকায় ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে আসতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দল উদ্ধারকাজ চালাচ্ছে।

এমবি