আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সড়ক দ‍ুর্ঘটনায় মামুন মিয়া (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর আড়াইটাই নবীনগর-চন্দ্রা মহাসড়কের রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, দুপুরে ডিইপিজেড এলাকায় মামুন মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক পেছন থেকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। এসময় অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশ্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে ময়না তদেন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। দুর্ঘটনাটি সামান্য হওয়ায় ওই ইজিবাইকটি ছেড়ে দেয় প্রত্যক্ষদর্শীরা। তাই ইজিবাইকটি আটক করা সম্ভব হয়নি। তবে ইজিবাইকটি আটকের চেষ্টা চালানো হচ্ছে।

ওএফ