কুমিল্লায় ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি হরিসচর নামক স্থানে এ ঘটে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেনটি কুমিল্লা স্টেশনে এবং নাঙ্গলকোট রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটি আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।

দুপুর ১২টা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

কেএইচ