হরতালের দ্বিতীয় দিনে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ-পিকেটিংসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা।
ঢাকা-আরিচা মহসড়কের রানা প্লাজার সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে একটি বাস ভাংচুর করা হয়।
এ সময় হরতাল সমর্থকদের সঙ্গে যুবলীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া হরতাল সমর্থকদের ইটপাটকেলের হামলায় যুবলীগ নেতা নজরুলসহ কমপক্ষে ৮ ব্যক্তি আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেএ





