পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে রংপুরে আরও ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, সন্ত্রাসী, হত্যা ও খুনের মামলা রয়েছে তিনি জানান।

এদিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ বিশেষ অভিযান চালানোর সময় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর