চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোরে গাজীপুর কালিগঞ্জ উপজেলার আড়িখোলায় এ দুর্ঘটনা হয়।
এদিকে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার জসিম উদ্দিন বলেন, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-পূর্বাঞ্চলে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
এআর





