রাজশাহী পুঠিয়ার তাহেরপুর রোডের তেবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের পথে রয়েছে।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় পুঠিয়ার তাহেরপুর রোডের তেবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।
জেআই





