জামায়াতে ইসলামের নেতার্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির গাজীপুর মহানগর শাখার নেতাকর্মীরা। মহানগরী আমীর অধ্যক্ষ এস এম ছানাউল্লাহর নেতৃত্বে সোমবার বোর্ডবাজার এলাকা থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, শিবিরের গাজীপুরের মানব উন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামী জয়দেবপুর থানা উত্তরের সেক্রেটারি হাফেজ সেলিম, গাছা থানা সেক্রেটারি গোলাম মোস্তফা, শিবির নেতা ওয়াজিউল্লাহ প্রমুখ।

এআর