গাজীপুর কালিয়াকৈর উপজেলায় যমুনা ইলেক্ট্রনিক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট।
বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার সিনাবহ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিনাবাহ এলাকায় আগুন লাগে।
দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানার টিভি তৈরি সেকশনের ল্যাবের পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো সেকশনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ও গাজীপুরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ৭ টা) আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুব জানান, কারখানারও ওই শেডটি ইস্পাতের তৈরি ছিল। সেখানে তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
এমকে/ইআর





