কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল বারেক দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাজুমারা গ্রামের মৃত স্বপন আলীর ছেলে।
দৌলতপুর থানার (ওসি তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, শনিবার সন্ধ্যায় বাসের ছাদে চড়ে কুষ্টিয়া থেকে হোসেনাবাদ যাওয়ার পথে গাছের ডালে সে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এফএফ





