নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কাউসার (২৭) বলে জানা যায়।
উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকায় বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউসারের বাড়ি সিলেটে। তিনি আড়াইহাজার সদরের কৃষ্ণপুরায় সাত্তার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি এলপি সিলিন্ডার থেকে গ্যাস বেলুনে ভরে বিক্রি করতেন।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বাড়ির পাশের একটি পুকুরে সিলিন্ডার পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কাউসারের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ