সিএনজি ফিলিং স্টেশন বিস্ফোরণে আহত ১ জনের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল আল মামুন (৩৫)।

রোববার সকাল আনুমানিক ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়।

গত ২২ তারিখ (রোববার) দুপুর আনুমানিক ১টায় ৮নং ওয়ার্ডের নূর মোহাম্মদ মজুমদার সিএনজি ফিলিং স্টেশন বিস্ফোরণের ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হারুন (৩৪), মোহাম্মদ হান্নান (২৪), ইয়ার আহমেদ (৪৫), বাপ্পি সরকার (৩৫), ওয়াসিম আহমেদ (৪০), আব্দুল আল-মামুন ওরফে পারভেজ (৩৫), নূরুল আমিন (৪০), আবু সৈয়দ (১৫), আব্দুর রহিম (৩৫) এবং রফিকুল ইসলামকে (৪০) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রফিকুল ইসলাম ও আবু সৈয়দ ছাড়া সবাই সিএনজি চালক।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর