সিলেটের বিয়ানীবাজার উপজেলার জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীর জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৩ সালের ২৮ নভেম্বর বিয়ানীবাজার থানায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের মামলা হয়। এ মামলার তারা এতদিন জামিনে ছিলেন।
মঙ্গলবার দুপুরে তাদের জামিন বাতিল করে এই আদেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম এ তথ্য জানান।
কেএইচ





