বেনাপোল অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় মদ ও ৬ লাখ টাকা ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ (সোমবার) সকালে সাদিপুর মোড়ে সীমান্তে অভিযান চালিয়ে মদ ও ইমিটেশন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি চোরাচালানীরা বিপুল পরিমাণ মদ ও ইমিটেশনের একটি চালান নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের সাদিপুর গ্রামের মধ্যে দিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা মদ ও ইমিটেশন বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা গুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭০ বোতল মদ ও ৬ লাখ টাকার ইমিটেশন পাওয়া যায়।
৪৯-বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল ভারতীয় মদ ও ইমিটেশন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাছির/এমবি





