প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা খুন হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার একাটুনা ইউনিয়নে মনরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হওয়া ওই ব্যাংক কর্মকর্তার নাম পনয় পাল (৫০)। তিনি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামে পাশের বাড়ির উত্তম পালের সঙ্গে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে উত্তম উত্তেজিত হয়ে পনয় পালকে চুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটুনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সৈয়দ রুমেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই