মৌলভীবাজার জেলা শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলামকে (২৯) আটক করেছে পুলিশ।
নাশকতার মামলায় শনিবার ভোরে কুলাউড়া উপজেলার দাউদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তরিকুল ইসলাম একই উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের মনাফ খানের ছেলে।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মইনুউদ্দিন আহমদ জানান, তরিকুল ইসলামের বিরুদ্ধে কুলাউড়া থানায় গাড়ি পোড়ানো ও নাশকতার মামলা রয়েছে।
কেএইচ





