জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক বৃটেনের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় সিলেট নগরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের হয়। নগরের বাগবাড়ি এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি রিকাবী বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক উদ্দিন তাজ, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমদ সাগর, ছাত্রলীগ নেতা পুনম আহমদ, রনি, মঈনুল আহমদ, আশিক মিয়া, আনিক মিয়া, মাহি আহমদ, তানভির আহমদ, মুন্না, নয়ন ও মঈনুল।
এসএইচ





