বিচারপতিদের অপসারন ক্ষমতা (অভিশংসন আইন) সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুর ১২টায় মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক সালেকুজ্জামান সালেক, যুব বিষয়ক সম্পাদক নাজমুল আলম নাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বের হয়ে জাহাজ কোম্পানী মোড় ঘুরে সুপার মার্কেট হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘অভিশংসন আইনের নামে শেখ হাসিনার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে করতে চায়। আইন করে ক্ষমতার থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করতে মরিয়া হয়ে উঠেছে হাসিনার এই অবৈধ সরাকার। কিন্ত এতে কোন লাভ হবে না’। দমন পীড়নের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে দখলদার সরকারকে বিদায় করা হবে ইনশাআল্লাহ।
সমাবেশে বক্তারা সংবিধান সংশোধনের খেলা বন্ধ করে অভিশংসন আইন, জাতীয় সম্প্রচার নীতিমালাসহ সকল কালো আইন বাতিল করে দ্রুত নিদর্লীয় সরকারের অধীনে নিবার্চন, ২০ দলীয় ঐক্যজোটের আটক নেতাকর্মীদের মুক্তি ও ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর বিএনপি‘র প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, অর্থ সম্পাদক মির্জা বাবর বাবলু, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা তাঁতীদলের সভাপতি রশিদুস সুলতান বাবলু জলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি আসাদ, যুগ্ম সম্পাদক বিপ্লব বিশ্বাস, শহর যুবদলের সভাপতি লিটন পারভেজ প্রমুখ।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





