হরতালকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে হবিগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ইয়াছির আহমেদসহ জামায়াত নেতাদের বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এআর





