নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের পর এখন গণনা চলছে। ১৭৪ কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১১৪টি কেন্দ্রের ফল জানা গেছে।

সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১১০৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৬৩৮৪৮ ভোট।

১১৪ কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী ৪৬৭১৬ ভোট বেশি পেয়েছেন।

নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

এ নির্বাচনে ৭টি রাজনৈতিক দল থেকে ৭ জন মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৭৪ ভোট কেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

এ সিটি করপোরেশনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এমবি