১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী।

তিনি বলেন, ‘আমাদের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। ১৬৮ জন শিক্ষার্থী ডেঙ্গু পরীক্ষা করেছেন। এর মধ্যে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। আজকেও শিক্ষার্থীদের পরীক্ষাকরণের কাজ চলছে। তবে, আজকের রিপোর্ট এখনও বের হয়নি। বের হলে তা জানা যাবে।’

এর আগে বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের (বিএসিবি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ‘ডেঙ্গু জ্বর নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’ চালু করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেডিক্যাল সেন্টার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন।

জেড