চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে  বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি ২ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সুজা উদ্দীন ও আনন্দ মিয়া নামে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন- গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মান্নান মিয়ার ছেলে আনন্দ মিয়া (২৮) এবং মহাম্মদ আলীর ছেলে সুজা উদ্দীন (৩০)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, ভোরে সীমান্তের ৬৭নং মেইন পিলার অতিক্রম করে ভারতে প্রবেশ করেন ওই দুই যুবক। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগড় থানার কুলুপাড়া নামক স্থানে শূন্য রেখা বরাবর ভারতীয় ফসলের ক্ষেতে গেলে তারা বৈদ্যুতিক পাম্পের তারে জড়িয়ে পড়েন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তারা মারা যায়।

পরবর্তীতে স্থানীয় জনগণ তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।

বিজিবি পরিচালক মৃত দুই বাংলাদেশিকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেন।  নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জীবননগর থানায় আনা হয়েছে।

জেআই