সেক্টর কামান্ডাস ফোরামে নতুন চেয়ারম্যান সাবেক সেনাপ্রধানকেএম সফি উল্লাহকে বিভিন্ন সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।

আজ শনিবারপৃথক বিবৃতিতে সেক্টর কামান্ডারস ফোরামের চেয়ারম্যান কেএম সফি উল্লাহকেএ অভিনন্দন জানান।

বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন,বিশ্ব কবিতা কন্ঠ পরিষদের সভাপতি কবি জাহাংগীর আলম, প্রধান সম্বনয়ক মনোরঞ্জন ঘোষাল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি এড. খন্দকার শামসুল আলম দুদু, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময়, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের সভাপতি ফাতেমা খাতুন, গণজাগরন মঞ্চের সংগঠক হাবিবুল্লা মিছবাহ প্রমুখ।

বিবৃতদাতারা বলেন, কেএম সফিউল্লা বীরউত্তম মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীরোত্তেরভূমিকা পালন করেছিলেন। আগামীতেও তিনি তেমনি ভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা বিরোধীদের নির্মূল করতে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেভুমিকা রাখবেন।

ঢাকা, একে, ২০ সেপ্টম্বর. টাইমনিউজবিডি.কম,এসএইচ