ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে।

বুধবার থেকে এই রুটে মোট ছয় দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, ঈদের আগে পরে মোট ছয় দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে।

তবে কাঁচামাল ও জরুরি শিশুখাদ্য বহনকারী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, পাটুরিয়া ঘাটে যানবাহনের জন্য পৃথক পৃথক লেন করা হয়েছে। এতে করে যানজট হওয়ার কোনো আশঙ্কা নেই।

তা ছাড়া একসঙ্গে সব গাড়ির চাপ পড়ায় পারাপারের জন্য গাড়িগুলোকে একটু বেশি সময় ঘাট এলাকায় অপেক্ষা করতে হয়। আটটি রো রো, তিনটি কে টাইপ ও পাঁচটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঈদের যাত্রী পারাপারের জন্য মোট ৩৭টি লঞ্চ প্রস্তুত রয়েছে।

এমকে