রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, দিনগত রাত সাড়ে ৩টার দিকে বনানীস্থ টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন লাগে।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আরও চারটি ইউনিট সেখানে যুক্ত হয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এএস





