সিলেটে বিশেষ অভিযান চালিয়ে ইসলামী বইসহ ৬ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দিনগত গভীররাত ২টার দিকে সদর উপজেলার কুমারগাঁও আবাসিক এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেট সদর উপজেলার শাহখোররম ডিগ্রী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ও ফতেহপুর মাদরাসা শিবিরের বর্তমান সভাপতি মো. শাকিব আহমদ (২৫), সদর উপজেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন (২৪), শিবিরের সাথী জাকারিয়া আহমদ (২৭), সাইফুল ইসলাম (২২), শাবিপ্রবি শিবিরের দায়িত্বশীল হারুনুর রশিদ (২৪) ও রাহাত দ্বীন ছায়েদ (২২)।
অভিযানকারী পুলিশ কর্মকর্তা মহানগরীর জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জাকির আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান- শিবির নিয়ন্ত্রিত ওই মেস থেকে বই ছাড়াও বিপুল পরিমাণ পোস্টার, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
জেডআই





