ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
সোমবার বিকালে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ওই মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার বংশীনগর এলাকর জৈনদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৫) ও তার ভাতিজা খাইরুল ইসলাম (১২)। এ ঘটনায় জামালের ভাই সাইদুর রহমান (২৮) আহত হয়েছেন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল সোয়া ৫টার দিকে খাড়াজোড়া এলাকায় টাঙ্গাইলগামী ড্রাম ট্রাক ও বিপরীতগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ওই ৩ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন ও খাইরুলকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





