জামালপুরে সড়ক দুর্ঘটনায় রুবেল (২৫) নামে একজন নিহত হয়েছে। আজ রবিবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনার অদূরে বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া গ্রামের কেলু মিয়ার ছেলে।

সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম ও ইউপি সদস্য গোলাম সোবহানি লিটন মেম্বার জানান, জামালপুরস্থ লাঙ্গলজোড়ার যমুনা ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ফাইটারটি নান্দিনার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। এসময় চালক রুবেল ফাইটারের নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেড