পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ সময় কেউ হতাহত হয়নি।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটলে পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পুলিশ ঘটনাস্থলে সন্দহজনক লোকজনকে তল্লাশি করে। তবে কাউকে আটক করা হয়নি।

এএইচ