প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, আইসিটি সেক্টরে গত পাঁচ বছরে ১০ গুণ রফতানি বেড়েছে। তবে আমাদের লক্ষ্য ছিল গত ৫ বছরে দেশের প্রধান রফতানিখাত হবে আইসিটি সেক্টর, তা হয়নি। আমরা চাই আগামী পাঁচ বছরে এটি আরো সামনের দিকে এগিয়ে যাবে।
বুধবার সকাল পৌনে ৭ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বেসিস এর সভাপতি শামীম আহসান।
আইসিটি সেক্টর নিয়ে নরওয়েসহ চারটি দেশ সফরের যাওয়ার শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য সরকারি প্রশিক্ষণের বাইরে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও চেষ্টা করছে বলে জানান তিনি।
তবে দেশে তরুণদের জোয়ার চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশে তরুণদের জোয়ার চলছে। এই তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা তরুণদের মাধ্যমেই সফল করতে হবে।
এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হওয়া উচিত। পৃথিবীর কোনো দেশেই নির্দলীয়ভাবে নির্বাচন হতে দেখিনি। কেবলমাত্র বাংলাদেশেই হয়। যথাশিগগিরই দলীয়ভাবেই নির্বাচন করার ব্যবস্থা রাখা উচিত।
[b]ঢাকা,১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]