কুড়িগ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতকর্মী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় পলাতক আসামিসহ ৪৩ জনকে আটক করেছে।
কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. তবারক উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





