বাঁচাও কৃষক বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। স্লোগান সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ১২ নং দোগাছী ইউনিয়নের গরীব কৃষকের ধান কেটে দিয়েছে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মহামারি করোনায় বিপর্যস্ত বিশ্ব। দেশেও করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরি মধ্যে ধান নিয়ে বিপাকে প্রান্তিক কৃষক। পেটে নাই ভাত কোমরে নেই জোর, মাঠে পড়ে আছে কৃষকের সোনালি স্বপ্ন।
ঝিনাইদহে ধানের বাম্পার ফলন হলেও ধান কেটে ঘরে তোলার দুশ্চিন্তায় কৃষকেরা। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক হচ্ছে না কোনো কিছুই। আজ (১৩ মে) বুধবার সকালে দিনভর কৃষকের ধান কেটে দিয়েছেন ঝিনাইদহ ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গোটা দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিবাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে ধান কাটতে নাপারা গরীব কৃষকের পাশে দাঁড়াতে।

তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মানিকের তত্বাবধায়নে ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মোঃ আল-আমিন, লিখন হোসেন, মারুফ, মিকাইল, মাফুজ হোসেন, নয়ন হোসেন, মোঃ রাতুল খান, তুরান বিশ্বাস, রাহাদ হোসেন, তারিক হোসেনসহ ঝিনাইদহ জেলা শাখার সকল নেতাকর্মী।
এসময় নেতাকর্মীরা বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে ধান কাটতে নাপারা গরীব কৃষকের পাশে দাঁড়াবার। কৃষকের যেকোন প্রয়োজনে দুর্যোগে ছাত্রদল পাশে ছিল আছে এবং থাকবে (ইনশাল্লাহ)। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, করোনায় বাংলাদেশ পরিস্থিতি
এএস





