ইন্টারনেটে পর্ণো ওয়েবসাইট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়া বন্ধ, পর্ণো পত্রিকা সিডি-বই বিক্রি, নারী দেহকে অশ্লীলভাবে উপস্থাপন বন্ধের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য মন্ত্রী, যোগাযোগ প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এই স্মারকলিপি প্রদান করে।

উক্ত সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সহ-সভাপতি সুভাসিনী দেবী, জাহেদা বেগম মিনা, হালিমা খাতুন, সদস্য শামীম আরা মিনা প্রমুখ।

এআই