৫ম ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় উপজেলার ১৭টি ইউনিয়ননে ১২টিতে বিজয়ী আওয়ামী লীগ, ৫ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে দুই উপজেলার ৬ ইউপিতে আওয়ামী লীগের ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগের শাহ আলম চৌকিদার (নৌকা), রাজনগরে আওয়ামী লীগের জাকির গাজি (নৌকা), ফতেজঙ্গপুরে খন্দকার আলী হোসেন (নৌকা), বিঝারীতে আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুর রাজ্জাক হাওলাদার (আনারস), ঘড়িসারে আওয়ামী লীগের আব্দুর রব বেপারী (নৌকা), চরআত্রায় আওয়ামী লীগ বিদ্রোহী সোহেল মুন্সী (আনারস) নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভোজেশ্বরে মো. নুরুল হক বেপারী, ডিঙ্গামানিক আলহাজ মো. আনোয়ার হোসেন খান, ভুমখাড়ায় মো. শাহজাহান দালাল, জপসায় মো. শওকত বয়াতি, চামটায় মো. গিয়াস উদ্দিন রাড়ি।
জাজিরা উপজেলার জয়নগরে আওয়ামী লীগ বিদ্রোহী মো. ইসমাইল খান (আনারস), পূর্ব নাওডোবায় আওয়ামী লীগ বিদ্রোহী লাল চাঁন মাদবর (চশমা), পালেরচরে আওয়ামী লীগ বিদ্রোহী মতিন বেপারী (আনারস), জাজিরা উপজেলার বিলাসপুরে আলহাজ আবু তাহের সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ওএফ





